বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

ভান্ডারিয়ায় এক অসহায় নারী পরিবারের উপর হামলায় আটক-২ 

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৫৩ বার পঠিত
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ২:২০ অপরাহ্ণ

ভান্ডারিয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় পূর্ব শত্রুতার জের ও জমা জমি নিয়ে বিরোধ কে কেন্দ্র করে অসহায় এক বিধবা নারী পরিবারের উপর হামলায় নারী ও শিশুসহ আহত ছয়। এ হামলায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। 

 

মামলা সূত্রে জানা যায়, ২৭শে মার্চ শুক্রবার উপজেলার রাজপাশা গ্রামের ৬ নং ওয়ার্ডের (গোড়া খাল) এলাকার বাসিন্দা বিধবা মোসাঃ জায়েদা বেগম এর বসতঘরে তার চার মেয়ে দের নিয়ে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন।

ঘরে কোন পুরুষ লোক না থাকায় সেই সুযোগে একই বাড়ির প্রতিপক্ষ মৃত শামসুল হাওলাদারের পুত্র মোঃ ওবায়দুল হাওলাদার ও হায়দার হাওলাদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত নারী ও পুরুষ মিলে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত জায়েদা বেগমের বসত ঘরে ঢুকে হামলা করে। এ হামলায় জায়েদা বেগম ও তার চার মেয়ে মোসা: মৌসুমী বেগম, শিল্পী আক্তার, আসমা আক্তার ও সাবিনা আক্তার সহ তাদের কোলে থাকা শিশুদের উপর আসামি পক্ষরা অতর্কিত হামলা চালায় এ হামলায় গুরুতর আহত মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ হয়ে অসুস্থ অবস্থায় জাতীয় সেবা ট্রিপল নাইনে পুলিশকে খবর দিলে ভান্ডারিয়া থানার পুলিশের এসআই শাহানুর হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে ভান্ডারিয়া হসপিটালে ভর্তি করেন এবং এই হামলার সাথে জড়িত থাকায় থেকে ১ নং আসামি ওবাইদুল হাওলাদার ও ২ নং আসামি আসামি হায়দার হলদারকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

 এ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মোসা:সাবিনা আক্তার বাদী হয়ে সাত জন আসামীর নাম উল্লেখ করে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন মো: ওবায়দুল হাওলাদার, হায়দার হাওলাদার, শফিকুল হাওলাদার, আদর হাওলাদার,সুজন হাওলাদার,নাজমা বেগম ও তানিয়া আক্তার  সর্ব সাং রাজপাশা।

 ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অতর্কিত হামলার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এবং ভান্ডারিয়া থানায় সাতজনকে আসামি করে একটি নিয়মিত মামলা করা হয়েছে ।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর