কাউখালী (পিরোজপুর) থেকে তানভীর আহমেদঃ
গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল শের-ই-বাংলা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে কাউখালীর শিক্ষক সমাজ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র জানাগেছে, বাবু দীপক চন্দ্র শীল একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষা-অনুরাগী হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর কর্মনিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষা ক্ষেত্রে অবদান সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ইজিএস শিক্ষা নিকেতনের সাবেক সভাপতি সবুজ হোসেন চৌধুরী এফসিএ, শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সভাপতি কিরণ চন্দ্র হালদার, বাংলাদেশ প্রধান শিক্ষক পরিষদের পিরোজপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ নাজমুছ সাকিব, শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কাউখালী শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম এবং জোলাগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুস্তম আলী, তাতীদল কাউখালী উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মো. গিয়াস উদ্দিন
সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে দীপক চন্দ্র শীলের অবদান ও স্মৃতি শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।