বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

পিরোজপুরে গোপন সংবাদের অভিযানে ৬০ হাজার পিস  ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৬৯ বার পঠিত
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ 

পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১ টার দিকে জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ডিবি সূত্রে জানা গেছে, পুলিশ সুপার পিরোজপুর খান মুহাম্মদ আবু নাসেরের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে একটি টিম সদর উপজেলার ৫নং ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি এলাকায় আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে। এসময় আসামি মোঃ মিজানুর জামান (৪৮) এর শয়নকক্ষের ওয়াড্রোব থেকে একটি কাপড়ের ব্যাগের ভেতরে নীল রঙের জিপার প্যাকেটে বোঝাই অবস্থায় মোট ৬০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর জামানের স্থায়ী ঠিকানা পার্শ্ববর্তী জেলার বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী এলাকায় হলেও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার ঠিকানা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় বলে জানা গেছে। বর্তমানে তিনি কাপুড়িয়াপট্টির আলহামদুলিল্লাহ মার্কেটের ৪র্থ তলায় বসবাস করতেন। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর