বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

পিরোজপুরে  জনসচেতনতার বার্তায়  বর্ণাঢ্য রেলির  মধ্য দিয়ে “ট্রাফিক সপ্তাহ উদযাপন।।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৬২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি:

সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্যে সারাদেশের মতো পিরোজপুরেও শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০২৫। বৃহস্পতিবার জেলা পুলিশের আয়োজনে জেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সি অফিস চত্বরে গিয়ে শেষ করে।

পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, সদর সার্কেল নাসরিন জাহান, বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. মোবারক হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম, ট্রাফিক টিআই (প্রশাসন) মো. মনিরুজ্জামানসহ জেলা পুলিশের কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 অনুষ্ঠানে সঞ্চালনা ছিলেন ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা ট্রাফিক বিভাগ দিনব্যাপী ট্রাফিক চেকিং অভিযান পরিচালনা করে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর