বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৩৫ বার পঠিত
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ

তৃণমূল প্রতিনিধিঃ

সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের প্রত্যন্ত উপজেলা মোরেলগঞ্জে গিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। একইসঙ্গে সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণ কর্মশালা-২০২৬।

সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই এবং আধুনিক ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক নেতৃবৃন্দ ও সুধীজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সাংবাদিক সংস্থার মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। জাতীয় সাংবাদিক সংস্থার মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. এ. জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম। এ সময় বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম (টিটো) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. নুরনবী সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুন, মোরেলগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, সংগঠনের উপদেষ্টা ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী, প্রভাষক জসিম উদ্দিন শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের আলোচনা বক্তারা বলেন, গণতন্ত্র, সুশাসন ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান যুগে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই, নৈতিকতা চর্চা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।

 

 অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পিরোজপুর জেলায় পৌঁছালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে তাদের কে স্বাগত ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর