তৃণমূল প্রতিনিধিঃ
রোববার (১৪ জুন) দুপুরে ঝালকাঠি কলেজ রোডে জাতীয় সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ফুলেল সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সাংবাদিকদের সমাজের ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন শিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো এবং কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব মো. নূরনবী সোহেল। তাঁরা তাঁদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার এবং ডিজিটাল যুগে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রুবেল খান, সহ-সভাপতি মাহবুবুর রহমান এবং দপ্তর সম্পাদক শংকর দাস পবন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুন, কামরুজ্জামান সুইট, আব্দুর রাজ্জাক রাজু, এইচ. এম. গিয়াস উদ্দিন, কামাল হোসেন মৃধাসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।