সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভান্ডারিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত  এই সাফল্যে” আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবার’কে” বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা প্রদান ভান্ডারিয়ায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও সুধিজনের সাথে পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী’র” মতবিনিময় সভা পিরোজপুরে “মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের (এসএসসি-২৬. জিপিএ-৫ ) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  পিরোজপুরে জাতীয় পার্টির উদ্যোগে” উপজেলা দিবস পালিত সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ভান্ডারিয়ায় ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযান” Uno কর্তৃক “ইসলাম ব্রাদার্স (শহীদ কবিরাজ) কে ২০ হাজার টাকা জরিমানা আদায়  ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দায় ও পিরোজপুরের এসপি মুহাম্মদ তালেবুর রহমান

ভান্ডারিয়ায় “ডাকাতিসহ হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ২৮০ বার পঠিত
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ

তৃণমূল প্রতিনিধিঃ

   পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি ডাকাতিসহ হত্যা মামলায় ৫ জনকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, ভান্ডারিয়ার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের পুত্র আঃ সালাম হাওলাদার (৫০), মহব্বত আলী মাঝির পুত্র আলমগীর মাঝি (৫৮), আঃ আজিজ ছেনু হাওলাদারের পুত্র আঃ মালেক হাওলাদার (৬৬), আঃ মজিদ মোল্লার পুত্র মোঃ ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ হাওলাদারের পুত্র আইয়ুব আলী হাওলাদার (৫৮)।

একই মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত ওমান ফরাজী, মিল্লাত হোসেন মিলু, জাকির খলিফা, ফয়সাল, হেমায়েত হাওলাদার, মাসুম মৃধা ও মাসুদ মৃধা এই ৭ জনকে খালাস দিয়েছেন।

রায় ঘোষনাকালে ৬জন আসামী অনুপস্থিত ছিলেন। মামলার বিবরনে জানাজায়, উপজেলার ভান্ডারিয়ার কাপালীরহাটে নুর মোহাম্মদ আকনের পুত্র মোঃ রফিকুল ২০০৫ সালের ২মার্চ দিনগত রাত বাজারের দোকানে ঘুমে ছিলেন। রাতে একদল লোক দোকানে দোকান ডাকাতি করে এ সময় রফিকুলের ডাক চিৎকারে কারে লোকজন ছুটে আসলে ডাকাতরা গুলি করলে স্থানীয় আব্দুস সামাদের পুত্র মিজানুর রহমান গুলিতে মারা যান।

এ ঘটনায় রকিুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা (ভান্ডারিয়া থানা মামলা নং-০৩,জি.আর ৭৮/০৫,ধারা ৩৯৬দঃবিঃ) করলে পুলিশ ১২ জনের বিরুদ্ধে চার্জসীট দেয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মোঃ ওয়াহিদ হাসান বাবু এবং আসামী পক্ষে এডভোকেট আহসানুল কবীর বাদল মামলাটি পরিচালনা করেন।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  
এক ক্লিকে বিভাগের খবর