বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ২২২ বার পঠিত
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ

 তৃণমূল প্রতিনিধি :

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন, প্রয়াত সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ত্রিবার্ষিক  কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার ও সাংবাদিক জারিন মনজুম মৌ।

এ উপলক্ষে পিরোজপুর জেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাসান মামুন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। একইসঙ্গে পিরোজপুর জেলা কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-এর রত্নগর্ভা মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এটিএন এমসিএল এর ডিরেক্টর মোঃ আনিসুর রহমান এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব-এর ভাই আবুল আহসান মোঃ আজরফ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন, সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও পূর্ণ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।          উল্লেখ্য: জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর