বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কাউখালীতে নবনিযুক্ত Uno রেহেনা আক্তার” পিরোজপুরের জেলা প্রশাসক” আবু সাঈদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের মান যাচাই করলেন (জেলার দায়িত্ব) প্রতিমন্ত্রী রাজীব আহসান ও প্রতিমন্ত্রী সুমন মনজুর । রগুনার পাথরঘাটায় ( ৯ মন ) হরিণের মাংস সহ মোঃ ইব্রাহিম নামে এক চোরাকারবারি কে আটক করেছে” কোস্ট’গার্ড কাউখালীতে প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীলের প্রয়াণে বিভিন্ন মহলের শোক ভাণ্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীক শিক্ষক কোন্দল” উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্য কমিটি’র আত্মপ্রকাশ” সভাপতি ফেরদৌস মোল্লাহ্” সম্পাদক কাজী আলম বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে” ভান্ডারিয়ায় পোনা মাছ অবমুক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতি’মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর  সুমন পিরোজপুরে নবাগত পুলিশ সুপার” মুহাম্মদ তালেবুর রহমান চলে গেলেন “তথ্যের ফেরিওয়ালা” কাউখালীর পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক  আব্দুর লতিফ খসরু ( মৃত্যুতে ) তৃণমূল সংবাদ পরিবারে—-“শোক বার্তা!! ২৫৫ ভোট পেয়ে (২৩’তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ-৮৮ বাতিল-৬ মোট ভোটার-৩৪৯!!

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত  পুলিশ সুপারের মতবিনিময়।

দৈনিক তৃণমূল সংবাদ ডেস্ক : / ৬৯ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ

তৃণমূল প্রতিনিধিঃ-

    সাংবাদিকদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখবে বলে জানান” নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার নির্বাচনকালীন নিরাপত্তা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সাংবাদিকদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সমাজের নানা কষ্ট ও দুর্যোগ তুলে ধরেন; তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সংবাদ সংগ্রহে বাধা বা হুমকি দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, চ্যানেল আই প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, যায়যায় দিন-এর স্টাফ রিপোর্টার জহিরুল হক টিটু, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি ও দ্য এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি নাঈম তালুকদারসহ এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পিরোজপুরের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠ পর্যায়ের নিরাপত্তা, নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি, কিশোর অপরাধ দমন ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ সম্পর্কে মতামত প্রদান করেন এবং পুলিশ সুপার এসব পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।

Facebook Comments Box


এই জাতীয় আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর